গোপীবল্লভপুর দুই ব্লকের নাকুইজড়ি গ্রামে কুঁয়াতে পড়ে এক যুবকের মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম :-  শনিবার সকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের পেটবিঁধি গ্রাম পঞ্চায়েতের নাকুইজড়ি গ্রামে অসাবধানবশত কমল মুর্মু নামে এক যুবক কুঁয়াতে পড়ে যায় ।স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু উদ্ধার করতে পারেনি। খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বিষয়টির দমকল বিভাগকে জানানো হয়। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় কমল মুর্মুকে কুঁয়া থেকে উদ্ধার করে। কিন্তু তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই সে মারা যায় । বেলিয়াবেড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। ৩৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ময়নাতন্ত্রের পর পুলিশের পক্ষ থেকে তার পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *