কোচবিহারে ভারত ভুক্তি চুক্তি দিবস পাল করল জিসিপিএ।

কোচবিহার, ২৮ আগস্ট: ভারত ভুক্তি চুক্তি দিবস পালন করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জিসিপিএ)। আজ নিশিগঞ্জে ভারত ভুক্তি চুক্তি দিবস পালন করে ওই সংগঠন। ১৯৪৯ সালের ২৮ আগস্ট ভারতের গভর্ণর জেনারেলের সঙ্গে কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদূরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যা ভারত ভুক্তি চুক্তি নামে পরিচিত। সেই চুক্তি মোতাবেক ১৯৪৯ সালের ১২ সেপ্টেম্বর কোচবিহার রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়।
এদিন নিশিগঞ্জে জিসিপিএ’র পতাকা উত্তোলনের পর দিনটির গুরুত্বর কথা তুলে ধরেন স্থানীয় গ্রেটার নেতৃত্ব। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাথাভাঙ্গা-২ ব্লক সম্পাদক পরিমল বর্মন বলেন, ‘আমরা কোচবিহারবাসীর স্বার্থে ভারত ভূক্তি চুক্তি রূপায়নের দাবি করছি। কিভাবে কোচবিহার রাজ্য থেকে জেলা হল সেই প্রশ্নও দীর্ঘদিন থেকেই তুলে আসছি। ভারতভুক্তি চুক্তিতে যেসব সুযোগ সুবিধা কোচবিহারবাসীর পাওয়ার কথা তা থেকে বঞ্চিত করা হচ্ছে, সেই প্রসঙ্গও এই ঐতিহাসিক দিনে তুলে ধরেছে উপস্থিত গ্রেটার নেতারা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *