তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সমাবেশ।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সমাবেশ, উত্তরবঙ্গ থেকে কলকাতা মুখী ট্রেনে ঠাশাঠাশি ভিড়, রিজার্ভশন থাকলেও কপালে দুশ্চিন্তার ভাজ যাত্রীদের।

আগামী সোমবার এবং মঙ্গলবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং সমাবেশ কে ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলা ট্রেনে ভিড় বেড়েছে, আর এর ফলেই রিজার্ভশন করা থাকলেও পূর্ব নির্ধারিত আসন পাবে কিনা তা নিয়ে ন্যায্য যাত্রীদের মধ্যে এক প্রকার সংশয় দেখা দিয়েছে।
অপরদিকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিব শঙ্কর দত্ত জানিয়েছেন, আগামী,২৮ শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এবং ২৯ তারিখ সমাবেশ, সেই অনুষ্ঠানে যোগ দিতে ময়নাগুড়ি থেকে প্রায় পাঁচশো তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, সমর্থক কলকাতা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *