জলে ডুবে নিখোঁজ হলো এক ব্যক্তি।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- গতকাল সকাল নটার সময় আবগারি দপ্তর অভিযান চালায় লালবাগের এলাহিগঞ্জ এলাকার গঙ্গার ধারে। তখনই এক চোলাই মদ প্রস্তুতকারক আনারুল সেখ গঙ্গায় ঝাঁপ দেয় বলে স্থানীয় সূত্রে খবর। আনারুল শেখ শারীরিক অক্ষম ছিলেন, এবং তিনি গঙ্গায় সাঁতার কেটে ভাগীরথীর পূর্ব পাড়ে এসে হাত দেখাতে থাকে সাহায্যের জন্য, বাচ্চারা স্নান করার সময় দেখতে পায় সেটি এবং তারা তাদের অভিভাবকদের জানাতে যায়, সেখানে এলাকার লোকজন হাজির হলে কিছুই দেখতে পায় না।
ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখনো নিখোঁজ সেই ব্যক্তি।
ইতিমধ্যে ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনী বা সিভিল ডিফেন্সের একটি দল নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে সকাল থেকে, নামানো হয়েছিল ডুবুরি কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ আনারুল সেখ।

সিভিল ডিফেন্স এক ঘন্টা পর পর নদীতে পেট্রোলিং করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *