সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রানাঘাটে জাতীয় সড়ক অবরোধ করলো বিজেপি কর্মী সমর্থকরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দলীয় কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর দেখতে যাওয়ার সময় কলকাতায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার রানাঘাটে জাতীয় সড়ক অবরোধ করলো বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে আজ রানাঘাটে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। বিজেপির এই কর্মসূচি থেকে দাবি করা হয় যে সমস্ত মানুষ বিজেপি কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং সুকান্ত মজুমদারকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *