তমলুক, নিজস্ব সংবাদদাতা:- ফের রাস্তার দাবিতে আবারও রাজ্য সড়ক অবরোধ করল গ্রামের গ্রামবাসীরা। তমলুক ব্লকের পদমপুর এক গ্রাম পঞ্চায়েতের পদমপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বহিচবেড়িয়া বাজার থেকে খড়িডাঙ্গর পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা চলার অযোগ্য। দীর্ঘ ১৫ বছর পার হয়ে গেছে তবুও রাস্তা হয়নি। মিলেছে শুধু রাস্তার আশ্বাস। বর্ষাকালের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফলেই চলার অযোগ্য হয়ে উঠেছে পদমপুর গ্রামের এই মূল রাস্তা। নিত্যদিন যাতায়াতের পথে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গত চার মাস আগে তাই বাধ্য হয়ে বহিচবেড়িয়ার কাছে তমলুক-ময়না রাজ্য সড়ক অবরোধ করেছিল। পুলিশ-প্রশাসনের আশ্বাসে উঠেছিল অবরোধ। আজ পর্যন্ত রাস্তা মেরামত না হওয়ায় ফের অবরোধ করল গ্রামের মহিলারা সহ গ্রামবাসীরা। অফিস টাইমে দীর্ঘক্ষণ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে অবরোধ চলে। আটকে পড়ে, অ্যাম্বুলেন্স, ময়নার বিধায়ক অশোক দিন্ডা। পরে নন্দকুমার এবং তমলুক থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
ফের তমলুক-ময়না রাজ্য সড়ক বহিচবেড়্যা পথ অবরোধ, দেড়ঘন্টা হেনস্থা শিকার সাধারণ মানুষ।












Leave a Reply