নন্দীগ্রামের টেঙ্গুয়ামোড়ে শুভেন্দুকে কালো পতাকা দেখালো তৃণমূল,উত্তেজনার পরিস্থিতি।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া সমবায় সমিতির ৬৯ তম সমবায় সপ্তাহ উদযাপনে যাওয়ার পথে নন্দীগ্রামের টেঙ্গুয়ায় শুভেন্দু অধিকারী কে কালো পতাকা দেখানোর চেষ্টা করলো তৃণমূল কংগ্রেস। অপরদিকে বিজেপি কর্মীরা তাদের ঘিরে পাল্টা বিক্ষোভ দেখায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, পাশাপাশি চোর আখ্যা দিয়ে স্লোগান তোলে তৃণমূল নেতাকর্মীরা, কার্যত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *