ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার বার্ষিক সভা।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সাংবাদিকদের স্বার্থে গঠিত হয়েছে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। প্রতিনিয়তই বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সেই মর্মে আজ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত হলো বর্ধমান শহরের লায়ন্স ক্লাবে। এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শেখর সেনগুপ্ত। এদিন সম্পাদকীয় ভাষণে সংগঠনের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক অরূপ লাহা সংগঠনের জেলা কমিটির গত বছরের বিভিন্ন কর্মকাণ্ড আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন। আজ এই বার্ষিক সভায় নতুন কমিটি গঠন করা হয়। মোট ১৯ জনের কমিটি গঠন করা হয় আজ। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি হিসাবে পুনরায় দায়িত্ব পান স্বপন মুখার্জি ও সাধারণ সম্পাদক হন অরূপ লাহা। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শেখর সেনগুপ্ত বলেন, আজ ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত হলো। মোট ২৫ জনকে নিয়ে গঠিত হলো নতুন কমিটি। ক্ষুদ্র সংবাদপত্র গুলি খুব আর্থিক সমস্যায় আছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে কেন্দ্রীয় তথ্যসম্প্রচার দপ্তর এবং রাজ্য তথ্য সম্প্রচার দপ্তরকে আমরা ব্যক্তিগতভাবে চিঠি করব যাতে প্রত্যন্ত এলাকায় যে সমস্ত ক্ষুদ্র পত্রিকা গুলি আছে সেগুলির আর্থিক সমস্যার সমাধান হয় এবং পত্রিকাগুলিকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *