প্রাতঃভ্রমণে গিয়ে বাইসনের আক্রমণে মৃত্যু হল এক মহিলার।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- প্রাতঃভ্রমণে গিয়ে বাইসনের আক্রমণে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে কালচিনি ব্লকের উত্তর মেন্দাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে ৫৫ বর্ষীয় রিমিলা হাজারি প্রাতঃভ্রমণে বেরিয়েছিল ওই সময় জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে একটি বাইসন এলাকায় প্রবেশ করে। বাইসনটি রিমিলা হাজারি উপর আক্রমণ চালায় এই ঘটনায় রিমিলা হাজারি মারাত্মক ভাবে জখম হন। পরিবারের সদস্যরা ও বনকর্মীরা রিমিলা হাজারিকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *