মালসাগাঁও এর ১৩/১৬১ নম্বর বুথ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত নির্বাচন কড়া নাড়ছে বাংলায়। যে কোনও দিন ঘোষণা হতে পারে রাজ্যের গ্রামীণ এলাকার ভোট। তার আগে বুথ স্বশক্তি করণ অভিযানে নেমে পড়ল বিজেপি। রবিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের গুয়াবর নগর অঞ্চলের মালসাগাঁও এর ১৩/১৬১ নম্বর বুথে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফালাকাটার বিজেপির বিধায়ক দীপক বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন চার নং মন্ডল সভাপতি ফণিভূষণ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। জানা গিয়েছে, এই কর্মসূচি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এদিন সংশ্লিষ্ট এলাকার গিয়ে বাড়ি বাড়ি ঘুরে অভাব-অভিযোগের কথা শুনেন বিধায়ক। জন প্রতিনিধিরা এভাবে বাড়িতে এসে সমস্যার কথা শুনতে চাওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *