গঙ্গামন্ডল ঘাটের নদী বক্ষের মাটি পরীক্ষা করতে আসেন ফালাকাটা ব্লক এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কর্তারা।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর এবং দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের নব নগর এলাকায় মুজনাই নদীর গঙ্গা মন্ডল ঘাটে সেতুর দাবি বহু দিনের। এদিন গঙ্গামন্ডল ঘাটের নদী বক্ষের মাটি পরীক্ষা করতে আসেন ফালাকাটা ব্লক এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কর্তারা। প্রশাসন সূত্রে খবর গঙ্গা মন্ডল ঘাটে বড় মাপের সেতুর প্রয়োজন। রাজ্য সরকারের নতুন প্রকল্প রাস্তাশ্রী প্রকল্পের আওতায় সেতুটি ধরা হতে পারে বলে খবর। এদিকে গঙ্গা মন্ডল ঘাটের মাটি পরীক্ষা করতে আসার পরেই খুশির হাওয়া এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *