মানিকচকে ঢালাই রাস্তার কাজের অনিয়ম এবং নিম্মমানের ঢালাই সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:—–মানিকচকে ঢালাই রাস্তার কাজের অনিয়ম এবং নিম্মমানের ঢালাই সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা।জানা গেছে মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে ছিল।নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে আনুমানিক ১ লক্ষ ৯৮ হাজার টাকায় মোট ৫৪ মিটার ঢালাই রাস্তার কাজ বরাদ্দ হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বালি মাটি উপর নিম্মমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু হয় সোমবার সকাল নাগাদ।নিম্মমানের কাজের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পরেন স্থানীয় লোকজন ।আরো অভিযোগ রাস্তার কাজের সিডুল স্থানীয় লোকজন দেখতে চাইলে ঠিকাদারের এক কর্মী সাফ বলেন সিডুল নেই।স্থানীয়দের দাবি সিডুল মাফিক রাস্তার কাজ হক।এবিষয়ে কিছু বলতে চাননি ঠিকাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *