শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার দাবিতে রানাঘাট থানায় ডেপুটেশন জমা দিল সিপিএম।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার দাবিতে রানাঘাট থানায় ডেপুটেশন জমা দিল সিপিএম। শুক্রবার বিকেল ৫ টা নাগাদ রানাঘাট আদালত চত্বর থেকে তাদের প্রতিবাদ মিছিল শুরু হয়। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষ হয় রানাঘাট থানায়। বিরোধী দলগুলোর প্রার্থীদের নিরাপত্তা প্রদান, বেআইনি অস্ত্র উদ্ধার, নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে পুলিশের টহলদারি, জুয়ার আসর বন্ধ সহ মোট ১২ দফা দাবিতে শুক্রবার রানাঘাট থানায় ডেপুটেশন দেওয়া হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সিপিএমের অলোক দাস, রানাঘাট এরিয়া কমিটির সম্পাদক কমল ঘোষ সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *