সাঁইবাড়ি হত্যাকাণ্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূল কংগ্রেসের।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিরোধী-দল সমর্থনের দায়ে ১৯৭০ সালে সাঁইপরিবারের ৩ ভাই ও ৫৩ বছর আগে ঘটা সাঁইবাড়ি হত্যাকান্ড-কে আজও ইতিহাসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতার প্রতীক হিসেবে দেখা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির দৃঢ় সমর্থক হিসেবে সাঁইপরিবারের ৩ ভাইয়েরা সুপরিচিত ছিলো।সিপিআই(এম)-এর সদস্যবৃন্দদের হাতে নিজগৃহে নির্মমভাবে হত্যাকান্ডের শিকার হতে হয়,বলে অভিযোগ করা হয়। খুন হন মলয় সাঁই, প্রণব সাঁই, জিতেন রায়রা।পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের নেতা-কর্মীদের এই দিনটি স্মরণ ও শহিদদের শ্রদ্ধাজ্ঞাপনের নির্দেশ দেন। শুক্রবার ১৭ মার্চ সাঁইবাড়ি গণহত্যার অতীত স্মরণ করে ওইদিন শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল। এই মর্মেই ১৭ ই মার্চ অর্থাৎ আজ তৃণমূল কংগ্রেসের তরফে আজ শহীদ স্মৃতিতে মালদান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বর্ধমান কাঞ্চন উৎসবের সভাপতি তথা বিধায়ক খোকন দাস এবং বর্ধমান মাঘ উৎসবের সভাপতি তথা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের যৌথ উদ্যোগে নতুন করে আর এই শহীদ স্তম্ভ নবনির্মিত করা হয়েছে । আজ শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলরবৃন্দ।রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আপনারা জানেন বর্ধমান সাঁই বাড়ির সেই নারকীয় ঘটনা। সিপিআইএমের গুন্ডা বাহিনীর হাতে খুন হতে হয়ে ছিল এই সাঁই বাড়ির সদস্যদের।প্রতি বছর তৃণমূল কংগ্রেসের তরফে শ্রদ্ধার সাথে পালিত হয় আজকের দিনটি।আজ ৫৩তম বর্ষে পালিত হচ্ছে এই শ্রদ্ধাঞ্জলি। এই নারকীয় ঘটনার কথা গোটা ভারতবর্ষের মানুষ জানেন।বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, আজকে ৫৩ তম বর্ষে ১৯৭০ সালের ১৭ মার্চ সাঁই বাড়ির সেই নরকীয় হত্যাকান্ড সংগঠিত হয়েছিল। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির গুন্ডা বাহিনীর হাতে খুন হতে হয়েছিল সাঁই বাড়ির সদস্যদের। আজও পর্যন্ত নরকীয় হত্যাকাণ্ড সেই ঘটনায় গোটা ভারতবর্ষের মানুষ শিয়রিত হয়ে ওঠেন। আজ ৫৩ বছর ধরে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এর সাথে পালিত হয়ে আসছে এই দিনটি। তাই আজকের এই দিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো সেই শহীদদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *