বর্ধমান স্টেশনে নতুন চলমান সিঁড়ি ও ভিডিও ওয়ালের উদ্বোধন।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পূর্ব রেলওয়ে ডিভিশনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন বর্ধমান জংশন। প্রতিনিয়ত বহু সংখ্যক যাত্রী যাতায়াত করেন এই বর্ধমান স্টেশন দিয়ে। তাই গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে বর্ধমান জংশন কে ব্যাপকভাবে সৌন্দর্য আইনের দায়িত্ব নিয়েছে রেল। আজ মর্মেই বর্ধমান স্টেশনে নতুন চলমান সিঁড়ি ও ভিডিও ওয়ালের শুভ উদ্বোধন করা হলো। আজ ফিতে কেটে চলমান সিঁড়ি এবং রিমোটের মাধ্যমে ভিডিও ওয়ালের শুভ উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন, বর্ধমান স্টেশনে নতুন চলমান সিঁড়ি এবং ভিডিও ওয়ালের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে। যেটা আজ উদ্বোধনের মধ্যে দিয়ে বর্ধমানের জনগণকে সমর্পিত করা হবে। প্রতিনিয়ত মানুষের বিভিন্ন রকম দাবি দাওয়া আসছে আমরা সেগুলো শুনি এবং যথাসাধ্য সেগুলো পূরণ করার চেষ্টা করি। বর্ধমানের স্টেশন এক ঐতিহাসিক স্টেশন স্বাধীনতা সংগ্রামীরা হয়তো এই স্টেশনে এসেছেন একটা আলাদা রকম মাহাত্ম্য রয়েছে। আমার ৩৭ বছরে রাজনৈতিক জীবনে আমি কখনোই এমনটা করিনি যেখানে আমি যদি সাংসদ থাকি তাহলে স্থানীয় বিধায়ককে আমি জানাবো না। যখন উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আসার জন্য আমন্ত্রিত করা হলো তখন আমি বললাম যে স্থানীয় বিধায়কদের জানান। কারণ মানুষের স্বার্থে তৈরি তাই জনপ্রতিনিধিতে থাকা আবশ্যিক।সাংসদ এস এস আলু ওয়ালিয়া ছাড়া উপস্থিত ছিলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হাওড়া মনিশ জৈন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *