খাস জায়গা দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত পাঁচজন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-খাস জায়গা দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য আনা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার কালিয়াচক থানার ভবানীপুর এলাকায়। আহত হলেন অখিল ঘোষ বয়স(৫৫)বছর। বাপি ঘোষ বয়স(৩৫) ও অসীম ঘোষ বয়স(৩৮) বছর। অভিযুক্তরা হল শুভাংশু ঘোষ, সুবোধ ঘোষ, কমল ঘোষ সহ বেশ কয়েকজন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই দুই পরিবারের পাশেই রয়েছে ৩৯ শতক খাস জমি। সেই জমি দখলকে কেন্দ্র করে আজ দুপুরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাদে। আর তাতেই জখম হয় একই পরিবারের পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিষয়ে দুই পক্ষই কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করে একে অপরের বিরুদ্ধে। ঘটনাল তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *