ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র সহ পাঁচজনকে গ্রেপ্তার করলো পুলিশ।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  ডাকাতির ছক বানচাল করে আগ্নেয়াস্ত্র সহ পাঁচজনকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের নেতৃত্বে টাপুর হাট পুলিশ ফাঁড়ির সহযোগিতায় একটি টিম গঠন করে কোচবিহার মাথাভাঙ্গা প্রধান সড়কের ওপর বরুয়াপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্স আটক করে তল্লাশি চালায়। সেখান থেকে একটি নাইন এম এম পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়। ওই গাড়িতে থাকা পাঁচ জনকে আটক করে পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এই দলটি কোচবিহার মাথাভাঙ্গা প্রধান সড়কের ওপর বরুয়াপাড়া এলাকায় ডাকাতির ছক করেছিল। তাদের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়। বৃহস্পতিবার তাদের কোচবিহার জেলা আদালতে প্রেস করে পুলিশ।ওই ঘটনার তদন্তের জন্য পুলিশ ওই পাঁচ জনের সাত দিন পুলিশ হেফাজত চাইলে মহামান্য আদালত চার দিনের পুলিশ হেফাজত দিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *