দল থেকে বহিস্কার করা হলো বিজেপি নেতা অর্থাৎ পদত্যাগ করা শ্যামল রায়-কে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিজেপির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেই পদ ছেড়েছিলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি শ্যামল রায়। বেনজির অভিযোগ তুলে জেলা সহ সভাপতি শ্যামল রায় বলেন, দলে সম্মান বা গুরুত্ব কিছুই পাচ্ছেন না। তা তিনি দলের উর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন। একইসঙ্গে তিনি দল ছাড়তে চান বলেও জানিয়ে দিয়েছিলেন। আর তারপরেই দল থেকে বহিস্কার করা হয় বিজেপি নেতা অর্থাৎ পদত্যাগ করা শ্যামল রায়-কে। দল থেকে বহিঃস্কৃত হওয়ার পরে আজ বৃহস্পতিবার ২৩শে মার্চ সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করেন। সাংবাদিক সম্মেলনে বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায় বলেন, একটি কথা আছে এটা আমরা সবাই ব্যবহার করে থাকি ম্যান ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে যদি কোন মানুষ ভুল করে থাকে তাহলে সেটার আত্ম সমালোচনা করা দরকার। আমি দল থেকে পদত্যাগ করেছি সেটা কোন রকম ভাবে দল বিরোধী কাজ নয়। দল থেকে আমাকে বহিষ্কৃত করা হয়েছে। আমি একটা ছাতার তলায় থেকে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি। রাজনীতি করেই আমি শ্যামল রায় হয়েছি। আমাদের দলের দলের নেতারাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই আমাকে বহিষ্কার করা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *