
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনে জয়ের পর ভোটারদের ধন্যবাদ জানাতে অভিনব উদ্যোগ নিল বিজেপি। ফালাকাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কর্মী-সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বিলির পাশাপাশি প্রবীণদের প্রণাম করে আশীর্বাদ নিলেন। জানা গিয়েছে, নির্বাচনে জয়ের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন কর্মী-সমর্থকেরা ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে বাসিন্দাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। পাশাপাশি এলাকার প্রবীণদের প্রণাম করে তাঁদের আশীর্বাদও নেন। বিজেপি কর্মীদের দাবি, এলাকার মানুষের সমর্থন ও আশীর্বাদেই দল বিপুল ভোটে জয় পেয়েছে। তাই মানুষের কাছে পৌঁছে তাঁদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনেও এলাকার উন্নয়নে কাজ করার বার্তা দেওয়া হয়েছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা ।












Leave a Reply