‘বিজেপি করি বলে রাস্তা পাইনি’— গোয়ালপোখরে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।

গোয়ালপোখর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি করার ‘অপরাধে’ রাস্তা সংস্কার হয়নি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীদের। এমনকি রাস্তার দাবিতে প্রতিবাদ করায় জেলও খাটতে হয়েছে বলে দাবি তাঁদের।

ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের হলদিভিটা থেকে মালাবস্তি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ঘিরে। অভিযোগ, গত পাঁচ বছর ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েও কোনও সুরাহা মেলেনি। গ্রামবাসীদের দাবি, বিজেপি করো, তাই রাস্তা হবে না, এমন মন্তব্যও শুনতে হয়েছে তাঁদের। শুক্রবার এই ইস্যুতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি নেতারা। পাশাপাশি নতুন বিজেপি সরকারের কাছেও রাস্তা মেরামতের আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা।

যদিও এবিষয়ে স্হানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য জাহিদুল রহমান সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *