
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ১০০ দিনের কাজের সুচনায় গিয়ে বিস্ফোরক রতুয়ার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। যারা একসময় শ্রমিকের কাজ করতো আজ তাদের চার কোটি টাকার বাড়ি। কোথায় পেলেন এত টাকা। দলেরই পঞ্চায়েত প্রধান মেম্বারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি বলেন বিধায়ক হওয়ার আগে মন্ত্রী হওয়ার আগে কার কত সম্পত্তি ছিল আর পরে কত সম্পত্তি হয়েছে তার তদন্ত প্রয়োজন। এমনকি জেলা পরিষদ সদস্য থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য পর্যন্ত সমস্ত জন প্রতিনিধিদের তদন্তের আওতায় আনা উচিত। সরকারি কর্মীদের বিরুদ্ধেও তদন্তের প্রয়োজন মন্তব্য তার। এই বিষয়ে বিধানসভায় তিনি আওয়াজ তুলবেন বলেও জানিয়েছেন।
এতদিন যখন তাদের সরকার ছিল। তিনি কিছু বলেননি। এখন মুখ্যমন্ত্রী যখন দুর্নীতিগ্রস্তদের ধর পাকর শুরু করেছে তখন তিনি এই কথা বলছেন। ভালো লাগছে। কোন চোর রেহাই পাবে না। পাল্টা কটাক্ষ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর।












Leave a Reply