পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী গ্রেপ্তার।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হল মালদার রতুয়া থানার ফরিদপুর এলাকায়। ঘটনায়, ‘স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুললেন মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। সেই অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। জানা গেছে, মৃত গৃহবধূর নাম শামসুন নেহার। বয়স ২০ বছর। তার প্রথম পক্ষের স্বামীর সংসার ছেড়ে গত কয়েক মাস আগে রতুয়ার কারবোনা গ্রামের যুবক ওয়াসিম আক্তারের সঙ্গে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই ওয়াসিম শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য শামসুনের উপর চাপ সৃষ্টি করতে থাকে। তার উপর নিয়মিত অত্যাচার চালাতে থাকে বলে অভিযোগ। এরমধ্যেই বৃহস্পতিবার স্বামীর বাড়িতেই তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। যদিও মৃতার বাবার অভিযোগ, তার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে মারধর করে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে রতুয়া থানার পুলিশ মৃতার স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *