
মালদা, নিজস্ব সংবাদদাতা:- ইংরেজবাজার পুর এলাকায় এবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে তৎপর- প্রশাসন। শুরু রাজনৈতিক তরজা।
জেলা ক্রীড়া সংস্থার জায়গায় অবৈধ নির্মাণ। প্রায় এগারো জন দোকানদারকে নোটিশ দিল জেলা প্রশাসন। নোটিসে পরিষ্কার বলা হয়েছে আগামী ১৫ তারিখের মধ্যে জেলা প্রশাসনিক ভবনে সমস্ত কাগজপত্র জমা দিতে। এই বিল্ডিং এ কোন বাণিজ্যিক কাজকর্ম করা যাবে না।
আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এর আগেও মালদা জেলা ক্রীড়া সংস্থা অবৈধ নির্মাণ করেছে এই অভিযোগে ছিলো মালদা। যদিও জেলা ক্রিয়া সংস্থা সংস্থা দাবি করে এই নির্মাণটি অবৈধ নয়।
মালদার ইংরেজবাজার পুরো এলাকার ৮ নম্বর ওয়ার্ডে জেলা ক্রীড়া সংস্কার দপ্তর সংলগ্ন চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামের পাশেই নির্মাণ করা হয়েছে তিন তালা এই বিল্ডিং। যেখানে প্রায় 11 জন দোকানদার রয়েছে। রয়েছি মোবাইলের দোকান থেকে রেস্টুরেন্ট।
স্থানীয় দোকানদাররা বলেন জেলা ক্রীড়া সংস্থার কাছ থেকে তারা এই দোকান লিজ ১৫ লক্ষ টাকার বিনিময়। মাসে এক হাজার টাকা করে ভাড়াও দিতে হয়।
মালদা থেকে ইংরেজ বাজারের বিধায়ক অম্লান ভাদুরি বলেন, কোনরকম অবৈধ নির্মাণ রাখা হবে না এক এক করে প্রত্যেককে নোটিশ দেওয়া হবে। তার জবাব না দিতে পারলে সেই নির্মাণ ভাঙ্গা হবে। যারা নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে।
তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান, তথা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন এই নির্মাণটি অবৈধ নয়।












Leave a Reply