
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার শহরের বার্জ টাউনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি। প্রেস ক্লাব ভবনে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বিধায়ক শংকর গুছাইত, পুরপ্রধান সৌমেন খান-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
এরপর প্রেস ক্লাব সংলগ্ন বার্জ টাউন মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অতিথি ও প্রেস ক্লাবের সদস্যরা যৌথভাবে মাঠে মোট ১০টি চারা গাছ রোপণ করেন।
রক্তদান শিবিরে বেশ কয়েকজন মহিলা-সহ মোট ২৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রেস ক্লাবের সম্পাদক সমীর মণ্ডল জানান, মানবসেবার লক্ষ্যেই প্রতি বছর ধারাবাহিকভাবে এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এবং প্রতিবছরই বহু মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।












Leave a Reply