শেষ বিপত্তারিণী ব্রতের পুজোকে সামনে রেখে বৃষ্টিকে উপেক্ষা করেই চন্দ্রকোনারোডে কেনাকাটার ভিড়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিপত্তারিণী ব্রতের শেষ তিথি উপলক্ষে সোমবার দিনভর বৃষ্টিকে উপেক্ষা করেই পুজোর সামগ্রী কিনতে ব্যাপক ভিড় দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে।
ফুল, ফল, ধূপ, প্রদীপ, সিঁদুর, লাল সুতো-সহ বিভিন্ন পুজোর সামগ্রী কেনার জন্য সকাল থেকেই বাজারে ভিড় জমান বহু মানুষ। মাথায় ছাতা নিয়ে বৃষ্টির মধ্যেই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন বাড়ির মহিলা থেকে পুরুষেরা। ব্যবসায়ীদের মুখেও ছিল স্বস্তির হাসি, কারণ প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সোমবার সন্ধ্যায় চন্দ্রকোনারোড শহরের বাজার এলাকায় এমনই ব্যস্ততার ছবি ধরা পড়ে। শেষ তিথির পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সাধারণ মানুষের এই উৎসাহ ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যেরই প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *