
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা উৎসবকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের নেড়াদেউলে রবিবার এক বর্ণাঢ্য বাইক র্যালির আয়োজন করা হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যেই এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি এলাকার পাঁচটি অঞ্চল পরিক্রমা করে এবং পথে বহু মানুষ তা প্রত্যক্ষ করেন এবং পুষ্প বৃষ্টি করান।
এদিনের এই বাইক র্যালিতে কয়েকশো মোটরবাইক অংশগ্রহণ করে। শ্রাবণ মাসের ধর্মীয় আবহকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।












Leave a Reply