প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না ঘনিষ্ঠ চার তৃণমূল নেতাকে গ্রেফতার করলো চন্ডীতলা থানার পুলিশ ।

হুগলী, নিজস্ব সংবাদদাতা:- চন্ডীতলা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়দেব রক্ষিত, বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সুকুমার দেবনাথ এবং প্রাক্তন সদস্য দিবাকর কুন্ডু ও তৃণমূল নেতা সুব্রত ঘোষকে তোলাবাজি,হুমকি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়।

আর আজ শ্রীরামপুর আদালতে পেশ করার সময় ওনারা জানান আমাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে আমাদের বিজেপিতে যাবার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেস ছাড়ছি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *