প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ আত্মসাতের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে বিডিওর দ্বারস্থ উপভোক্তা।

মালদায়, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকৃত উপভোক্তার আইডি ব্যবহার করে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ, pmay প্রকল্পের অর্থ প্রতারণার মাধ্যমে অন্য ব্যক্তির ব্যাংক একাউন্টে স্থানান্তর করে আত্মসাৎ করা হয়েছে কাঠগড়ায় মালদার কালিয়াচক-২ ব্লকের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামী। প্রাপ্য অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে বিডিওর দ্বারস্থ হয়েছেন বঞ্চিত উপভোক্তা। মালদার কালিয়াচক দুই ব্লকের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েতের দড়ি দিয়ারা এলাকার ঘটনা। যদিও আর্থিক তছরুপের অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য।

জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা মানবী মন্ডল, স্বামী রঞ্জিত মন্ডল ও নবকুমার মন্ডল এর স্ত্রী ভাসানী মন্ডল এর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর অনুমোদিত হলেও বরাদ্দের সম্পূর্ণ অর্থ তিনি পাননি। অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা অনিমা মন্ডলের স্বামী গুদুর মন্ডল ঘর এসেছে বলে সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে ও ছবি তুলে নিয়ে যায় দীর্ঘদিন অতিবাহিত হলেও উপভোক্তাদের ব্যাংক একাউন্টে কোন অর্থ জমা হয়নি বিষয়টি জানতে চাইলে মেম্বার দেরি হবে বলে বারবার জানান তাই বিষয়টি সন্দেহ হতেই উপভোক্তা রা ও কম্পিউটারে নেটে তাদের আইডি দিয়ে সার্চ করেন এবং সেখানে দেখা যায় তাদের নাম রয়েছে কিন্তু তাদের ছবি অ্যাকাউন্ট মিল নেই অন্য একাউন্টে টাকা চলে গিয়েছে পরে গ্রাম পঞ্চায়েতের সদস্যা কে টাকার কথা বলা হলে তিনি নানান টালবাহানা দেন।

কালিয়াচক ২ নম্বর ব্লকের ভিডিও কৈলাস প্রসাদ জানান ইতিমধ্যে অভিযোগটি পেয়েছি সম্পূর্ণ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী করা ব্যবস্থা নেওয়া হবে।

শুধু আর্থিক অনিয়মই নয়, প্রকল্পের সরকারি জিও-ট্যাগে kঅন্য এক ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন মানবি মণ্ডল নবকুমার মন্ডল। তাঁর দাবি, এইভাবে সরকারি নথিতে ভুয়ো তথ্য তুলে ধরে অনিয়ম আড়াল করার চেষ্টা হয়েছে।

ঘটনার নিরপেক্ষ তদন্ত, আত্মসাৎ হওয়া অর্থ ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে কালিয়াচক-২ ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্য এর স্বামী গুদুর মন্ডল সংবাদ মাধ্যমের ক্যামের মুখোমুখি না হলেও তিনি মৌখিকভাবে জানেন তার বিরুদ্ধে ওটা অভিযোগটি সম্পন্ন ভিত্তিহীন সম্পূর্ণ নথি সংগ্রহ করা ছবি অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় কাজ ব্লক প্রশাসনের কর্তারে করেছেন প্রাপ্য টাকা কেন ঢুকলো না কি কারণে ঢুকলো না সেটা তদন্ত করে দেখা উচিত এখানে মেম্বারের কোন হাত নেই l

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা বিজেপি নেতা নিবারণ ঘোষ জানান তৃণমূল জামানায় তৃণমূল কোন যোগ্য লোককে বাড়ি দেননি, যা যোগ্য লোকের টাকা এভাবেই তারা আদায় করে নিয়েছেন আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক তদন্তে প্রমাণিত হলে যারা অভিযুক্ত তার বিরুদ্ধে আইনগত কড়া ব্যবস্থা না হোক l তৃণমূল মানে চোর তাদের চোরের রাজত্বেই এই সব ঘটনাগুলি ঘটেছে আমাদের দাবি এর পূর্ণাঙ্গ তদন্ত হোকl

পাল্টা দিয়েছে তৃণমূলক মালদা জেলার তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ জানান যার দ্বারা এই গাফিলতি হোক না কেন এর তদন্তের দাবি জানাই উপযুক্ত শাস্তির দাবি জানাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *