
মালদা, নিজস্ব সংবাদদাতা:– স্বাধীনতা দিবস উপলক্ষে বীর সেনা একাডেমির উদ্যোগে ম্যারাথন,বীর সেনা একাডেমির উদ্যোগে শুক্রবার সকালে আয়োজিত হল ম্যারাথন দৌড়। বুলবুলচণ্ডীর গিরিজা সুন্দরী বিদ্যামন্দির থেকে শুরু হয়ে মালদা-নালাগোলা রাজ্য সড়ক ধরে আইহো টাঙ্গন নদীর ব্রিজ পর্যন্ত এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।
এদিন সকালে গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপস্থিত বিশিষ্ট অতিথিদের বরণ করে আনুষ্ঠানিকভাবে ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করা হয়। দেশাত্মবোধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বহু মানুষ এই দৌড়ে অংশগ্রহণ করেন।
ম্যারাথন শেষে বিভিন্ন বিভাগে সেরা পুরুষ ও মহিলা প্রতিযোগী-সহ মোট ৩৫ জনকে মেমেন্টো ও পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর সেনা একাডেমির কর্ণধার বিক্রম সরকার, শিক্ষক সঞ্জীব ঠাকুর, বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর সাহা, একাডেমির প্রশিক্ষক এবং অন্যান্য সদস্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে এই ম্যারাথনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।












Leave a Reply