পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক,গবেষক ও সম্পাদক অধ্যাপক ড. মহীতোষ গায়েন ‘আন্তর্জাতিক কল্যাণমূলক গবেষণা ফাউন্ডেশন’ থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে পাচ্ছেন “Iswarchandra Vidyasagar Teaching Excellence Award 2026″।

রাজীব দত্ত, কলকাতা:- পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখক,গবেষক ও সম্পাদক অধ্যাপক ড. মহীতোষ গায়েন ‘আন্তর্জাতিক কল্যাণমূলক গবেষণা ফাউন্ডেশন’ থেকে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে পাচ্ছেন “Iswarchandra Vidyasagar Teaching Excellence Award 2026”
পশ্চিমবঙ্গের রোটারী সদনে ওয়ার্ল্ড টিচার্স ডে উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে International Benevolent Research Foundation. “হায়ার এডুকেশন এ্যান্ড রিসার্চ সামিট -২০২৬” নামক এই অনুষ্ঠানে উক্ত ফাউন্ডেশন জাতীয় শিক্ষাবিদ ও আন্তর্জাতিক মানের গবেষকদের এবং পশ্চিমবঙ্গের প্রথিতযশা শিক্ষাবিদদের উপস্থিতিতে কলকাতার সিটি কলেজের অধ্যাপক তথা ভাইস প্রিন্সিপাল ড. মহীতোষ গায়েনের হাতে তুলে দেবেন এই এ্যাওয়ার্ড। ড. গায়েন স্কুলে ১২ বছর এবং কলেজে ১৬ বছর, এই
দীর্ঘ ২৮ বছর যাবৎ শিক্ষকতা ও অধ্যাপনা করে চলেছেন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে।
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ড. গায়েনের ৩৬ টি গবেষণা পত্র ইতিমধ্যেই প্রকাশিত। ১৪ টি জার্নালে তার গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। ইতিহাস সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ১৪ টি গবেষণা, সহায়ক গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। এছাড়া তার একক ও যৌথ সম্পাদনায় ২৮ টি গবেষণা গ্রন্থ ও ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক গ্রন্থ প্রকাশিত । এছাড়া তার ঝুলিতে ৫টি কাব্যগ্রন্র ও একটি নাটকও আছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ৫০টির বেশি অনলাইন ওয়েব ম্যাগাজিন, সংবাদপত্র, লিটিল ম্যাগাজিন ও সাহিত্য পত্রিকায় নিয়মিত ও অনিয়মিতভাবে প্রবন্ধ, কবিতা, সংবাদ সমাচার ও ফিচার নিরলস ভাবে লিখে চলেছেন তিনি ।দেশ ও বিদেশে তার অসংখ্য ছাত্রছাত্রী সুপ্রতিষ্ঠিত।বেসরকারি ভাবে অধ্যাপক মহীতোষ ১৮ টি খেতাব, সম্মান ও পুরস্কার বিভিন্ন সংস্থার থেকে পেলেও এহেন শিক্ষক, গবেষক, সম্পাদক, শিক্ষা ও প্রশাসনিক ব্যক্তিত্ব তথা শিক্ষাবিদের ভাগ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের থেকে আজ পর্যন্ত কোন শিক্ষা সম্মান, পুরস্কার বা স্বীকৃতি না জুটলেও তাতে তার কোনো আক্ষেপ নেই। পশ্চিমবঙ্গের বিগত দুই সরকারের থেকে ড. গায়েন কোন সম্মান, স্বীকৃতি পাননি বলে জানিয়েছেন তার অসংখ্য ছাত্রছাত্রী ও গুণমুগ্ধ ব্যক্তিত্বরা।

INTERNATIONAL BENEVOLENT RESEARCH FOUNDATION এর অন্যতম কর্ণধার শিক্ষাবিদ
ড . তন্ময় রুদ্র বলেন এহেন অধ্যাপক তথা শিক্ষা, সাহিত্য,সংস্কৃতি গবেষক ও প্রথিতযশা ব্যক্তিত্বকে তার অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষণ উৎকর্ষ এ্যাওয়ার্ড” দিতে পারবো ভেবে আমরা গর্বিত। আমরা দীর্ঘ বছর ধরে গবেষণা কাজ, সেমিনার ও উচ্চ শিক্ষা প্রসারের কাজের সাথে সাথে আতস কাঁচ দিয়ে মহীতোষ স্যারের মতো শিক্ষকদের সম্মাননা দেওয়ার মত শিক্ষা, গবেষণা,সাহিত্য ও সংস্কৃতি জগতের হীরে খুঁজে স্বীকৃতি দিতে পারার মত কাজটি করে চলেছি অক্লেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *