সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের মাতৃবিয়োগ, শোকবার্তা দালাই লামার।

সিকিম, নিজস্ব সংবাদদাতা:- সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের মা শ্রীমতী ধনমায়া দেবী গত ২৫ নভেম্বর পরলোকগমন করেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর সকাল ১০টায় সিংলিং সোরেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন দালাই লামা।

এ ছাড়াও দার্জিলিং প্রেস ক্লাব, সিকিম ক্রান্তিকারী মোর্চা এবং পেট্রিয়টিক প্রেস ক্লাবের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কার্তিক ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *