
মালদা, নিজস্ব সংবাদদাতা:— সরকার পরিবর্তন হলেও বামনগোলা ব্লকে অবৈধ বালি উত্তোলন ও পাচার বন্ধ হয়নি—এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস। মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বটতলী গ্রামের হারিয়া নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের অভিযোগ ঘিরে নতুন করে সরব হয়েছে রাজনৈতিক মহল।
কংগ্রেসের অভিযোগ, কখনও রাতের অন্ধকারে, আবার কখনও ভোরের আলোতে হারিয়া নদী থেকে বালি তুলে ট্রাক্টরের মাধ্যমে পাচার করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধ বালি কারবার চলছে বলে দাবি তাদের। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ থাকলেও আতঙ্কের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে দাবি কংগ্রেসের।
সরকার পরিবর্তনের পরেও এই কারবার বন্ধ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সীমান্তবর্তী এলাকায় নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে কংগ্রেস। বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানানো হবে বলে তাদের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে, বিজেপির তরফে জানানো হয়েছে, সরকার কোনও বেআইনি কাজকে প্রশ্রয় দেবে না। কোথাও অবৈধ বালু পাচারের ঘটনা ঘটে থাকলে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে বলে আশ্বাস দিয়েছে বিজেপি।
হারিয়া নদীকে ঘিরে অবৈধ বালু পাচারের অভিযোগে রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও, প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে।স্থানীয় বাসিন্দারা ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা বলেন রাতের অন্ধকারে ট্রাক্টার করে দৈনিক ভালো তুলে বিক্রি করছেন কারা বিক্রি করছেন তা এখন তারা সঠিকভাবে জানেন না এই নিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।












Leave a Reply