জলপাইগুড়িতে পালিত হল জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫৩ তম জন্মদিবস।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকেও অত‍্যন্ত শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়িতে পালিত হল জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫৩ তম জন্মদিবস। গান্ধী
মূর্তিতে মাল‍্যদান করে শ্রদ্ধা জানান জলপাইগুড়ি‌র বিভিন্ন কংগ্রেস নেতা নেত্রীরা।
গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, বর্ষীয়ান নেতা সুভাষ বকশি প্রমুখ। ক্লাব রোডের গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল‍্যদান করেন অন‍্যান‍্য জেলা কংগ্রেস সদস্যরা। মাল‍্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মহাত্মা গান্ধীর আদর্শ ও সমাজের প্রতি তাঁর বার্তা নিয়ে আলোচনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *