পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সামনেই দীপাবলি, তার আগেই শব্দবাজি নিয়ে তৎপর ছিল পুলিশ প্রশাসন, কিন্তু গোপনভাবে সেই শব্দবাজি বানাতে গিয়ে বিস্ফোরণ, ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত আরো একাধিক জন, বিস্ফোরনের তীব্রতা এতটাই ছিল বেশ কয়েকটি বাড়ির ক্ষতিগ্রস্ত, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পূর্ব সাধুয়াপোতা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনে স্থানীয় মানুষজন, এরপর স্থানীয় মানুষজন দেখে এক যুবকের শরীর খণ্ড বিখন্ড হয়ে যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার, জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম শম্ভু সামন্ত, বয়স আনুমানিক ১৭ বছর, বাকি আহতদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ, অন্যদিকে এই ঘটনা কে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
শব্দবাজি বানাতে গিয়ে বিস্ফোরণ,ঘটনাস্থলে মৃত এক আহত একাধিক, তীব্র চাঞ্চল্য পাঁশকুড়ার সাধুয়াপোতাতে।












Leave a Reply