মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- বুধবার সকালে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত আদিত্যপুর বিলে মৃতদেহ ভাসতে দেখা যায় ।মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।জানা জায় মৃত ব্যক্তির নাম মধু দাস, ৫৫ বছর বয়স। পেশায় তিনি একজন ট্রেনে হকারী ।গতকাল কাল সকাল দশটা নাগাদ স্নান করতে বের হয় । তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তার মৃতদেহ জলে ভাসতে দেখা যায় । এলাকাবাসী কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয় ।কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু করেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *