সোমবার সকালে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল ছড়ালো।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- সোমবার সকালে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল ছড়ালো, মালদা জেলার বামন গোলা থানার ডাকাত পুকুর এলাকায়। ভলেন্টিয়ারের নাম নবজিৎ মাহাতো বয়স৩০) বছর। বর্তমানে ওই সিভিক ভলেন্টিয়ার মালদা বামন গোলা থানায় কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো আজ সকালে ও ঘুম থেকে উঠে বাথরুম করতে যায় বাথরুমে। এরপর বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও বাথরুম না বেরালে। পরিবারের সদস্যরা বাথরুমের দরজা ভেঙে অচৈতন্য অবস্থায় ভলেন্টিয়ার কে উদ্ধার করে। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় মুদি পুকুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেইখান থেকে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন কিছুক্ষণ পরেই মৃত্যু হয় ওই সিভিক ভলেন্টিয়ারের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবার সহ পুলিশ মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *