প্রতি বছর মতো এবছরও শ‍্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে তাসাটি লেবার ক্লাব।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতি বছর মতো এবছরও শ‍্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে তাসাটি লেবার ক্লাব।আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি লেবার ক্লাবের পরিচালনায় সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় ফিতে কেটে পুজোর শুভ উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট চা বাগানের এলাকার ঐতিয্যবাহী ও পুরনো পুজোর মধ্যে একটি এই পুজো। এবারে ৬৮ তম পুজোর আয়োজন করতে চলছে বলে উদ্যোক্তারা জানান। পুজোর পরের দিন মেলার আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *