বিজেপির পার্টি অফিস তছনছ কালবৈশাখীর ঝড়ে।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গতকাল রাত্রে হঠাৎই সারা বাঁকুড়া জেলা জুড়ে কমবেশি কালবৈশাখীর তাণ্ডব এবং সাথে শিলা বৃষ্টি লক্ষ্য করা যায় ।দক্ষিণের এই জেলাতে কালবৈশাখীর ঝটিকা সফরে প্রায় লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে অনেক কিছুই । সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে বিজেপির পার্টি অফিস কার্যত তছনছ হয়ে গেছে গতকালের কালবৈশাখীর দাপটে ।পুরো পার্টি অফিস ভেঙে পড়েছে এবং মাথার চাল উড়ে গিয়ে পড়েছে পাশের গৃহস্তের বাড়ির উপরে যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই । কালবৈশাখী শুরুর কিছুক্ষন পূর্বে বিজেপি কর্মীরা এই পার্টি অফিস থেকেই আলোচনা চক্র সেরে বেরিয়েছিলেন । বিজেপি কর্মীদের দাবি , যাতে তাদের দলীয় বিধায়ক এবং সাংসদের হস্তক্ষেপে পার্টি অফিসটি যাতে আগের রূপে ফেরানো যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *