রঙ আর তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রঙ আর তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়। সজ্জিত বিদ্যালয় জ্ঞানের আলোয় উদ্ভাসিত হচ্ছে। রঙ তুলিতে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়ের প্রবেশ মুখ। দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে নানা মনিষীর ছবি ও বাণী। এভাবেই রংতুলির আঁচড়ে সাজিয়ে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহার করে স্কুলকে শিশুবান্ধব করার চেষ্টা করা হয়েছে। তারই উদ্বোধন করা হলো শনিবার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন, সিএডিসির চেয়ারম্যান সুভাষ চন্দ্র রায় ছিলেন জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবজিৎ পাল সহ বিশিষ্টজনেরা। বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সব পক্ষই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *