আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস মহাবিদ্যালয়ের পড়ুয়ারা এদিন বসন্তের সাজে কলেজ প্রাঙ্গন ভরিয়ে তোলে। সকলেই হলুদ শাড়ি পড়ে বসন্ত উৎসবে সামিল হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত নাচ, গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়। এদিন সমস্ত পড়ুয়ারা বসন্তের সাজে উপস্থিত হয়। বসন্তের বিভিন্ন রঙের আবির এর মধ্যে দিয়ে রং এর খেলায় মেতে ওঠে পড়ুয়ারা। একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে তোলার সাথে সাথে বন্ধুত্বের আলিঙ্গন দিয়ে বসন্ত উৎসব পালন হয়। বসন্তের গান ও নাচের মধ্যে দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের।রবি ঠাকুরের গানের লাইন সকলকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বসন্ত উৎসবে শামিল হতে পেরে খুশি। পড়ুয়ারাও।
বসন্ত উৎসবে মেতে উঠলো ইন্দাস মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।












Leave a Reply