প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – দেখতে দেখতে ৯৭বছর পদার্পণ করল হাওয়া পোতা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ঠাকুর মঠের বাৎসরিক উৎসব। দোলযাত্রা উৎসব উপলক্ষে এই উৎসব। দোল পূর্ণিমার ১৫ দিনের মধ্যে এই উৎসব হয়। চারদিনব্যাপী চলে এই উৎসব। শুক্র শনি রবি সোম এই চারদিন ধরে মহাসমার হয়ে উৎসব হয়। এলাকার বহু মানুষ এই উৎসবের অংশগ্রহণ করেন। অধিবাস থেকে শুরু করে নগর কীর্তন হরিনাম সংকীর্তন সহ মালসা ভোগ এবং সবার শেষে নরনারায়ন সেবা হয়। কমিটি কর্মকর্তাদের বক্তব্য প্রায় ৫ হাজার ভক্তগন এখানে নর নারায়ন সেবায় অংশগ্রহণ করে। বহু দূর দুরান্ত থেকে ভক্তগন আসে এখানে। কমিটি কর্মকর্তা বললেন বর্তমানে পরীক্ষা চলছে, সেই মতো সরকারি নির্দেশ মেনে আমরা সমস্ত অনুষ্ঠানটা সম্পন্ন করি।
হাওয়াপোতা শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ ঠাকুর মঠের বাৎসরিক উৎসব হল চারদিন ব্যাপী।












Leave a Reply