ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আকাশ ধোঁয়ায় ছেয়ে যায়, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন।

প্রকাশ কালি ঘোষাল হাওড়া : ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে আকাশ ধোঁয়ায় ছেয়ে যায়, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। মৌতিগ্রম নিমতলা সংযোগস্থলে আন্দুল রোডের পাশে আবর্জনা স্তুপে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার জেরে সাময়িক আন্দুল রোডের গাড়ি চলাচল বন্ধ রাখে প্রশাসন। দমকল বাহিনীর একটি ইঞ্জিন আসে। দ্রুত তার সহিত আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকলের বাহিনী। পাশেই একটি ইলেকট্রিক ট্রান্সফরমার আছে বড়সড় দুর্ঘটনা আশঙ্কা থেকেই যাচ্ছে সেজন্যই দমকল বাহিনী আগুন নেভাতে তৎপর হয়। বেশ কয়েক ঘন্টা পরে আগুন দমকল বাহিনীর আয়ত্তে আসে। হঠাৎ আগুন লাগা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন প্রশাসন। কোন হতাহতের খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *