পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতেই অসুস্থ হয়ে পড়ল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, এখন হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পরীক্ষা কেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়া এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল শিক্ষা পর্ষদ। জানা যায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম ইনজামুল হক, বয়স ১৭ বছর। ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শান্তিপুর এমএন হাই স্কুলের ছাত্র, পরীক্ষার সিট পড়ে শান্তিপুর শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ে। সূত্রের খবর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল ওই ছাত্র, এরপরে কারণবশত গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। সাথে সাথেই তৎপরতার সাথে ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। পৌঁছায় বিদ্যালয়ের শিক্ষকরাও, এছাড়াও অভিভাবকরাও হাসপাতালে গিয়ে পৌঁছায়। যদিও বেশ খানিকটা সময় ওই ছাত্রের চিকিৎসা চলে, এরপরে নিজে থেকে পরীক্ষা দিতে পারবে বলে জানাই পরীক্ষার্থী ইনজামুল হক। সাথে সাথেই হাসপাতালে বেডে বসেই যাতে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করে পর্ষদ। এখন বেডে বসে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী ইনজামুল হক। যদিও গোটা হাসপাতাল চত্বরে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরিবার সূত্রে জানা যায়, মাস কয়েক আগে থেকেই ওই যুবক একটি জটিল রোগে আক্রান্ত হয়। আজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গিয়েই সেই রোগের শিকার হয় সে, তার কারণেই হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তবে প্রাথমিক চিকিৎসার পরে যুবক পরীক্ষা দিতে পারায় খুশি তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *