কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: স্কলার শিপের ফর্ম ফিলাপ করার পরেও জেলার বেশিরভাগ ছাত্রছাত্রীর স্কলারশিপের সেই টাকা পায়নি। সেই স্কলার শিপের টাকা অবিলম্বে যেন ছাত্রছাত্রীরা পায়। সেই দাবিতে কল্যানভবনে ডেপুটেশন দেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ। এদিন কোচবিহার সাগরদীঘি সংলগ্ন কল্যাণ ভবনে ওই সংগঠনের সদস্যরা মিছিল করে ডেপুটেশন দিতে আসেন। পরে তারা কয়েকজনের প্রতিনিধি গিয়ে কল্যাণ ভবনে দায়িত্ব প্রাপ্ত আধিকারিককে ডেপুটেশন দেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাব্বির হোসেন, ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে নায়েক ইসলাম, রাজিউল হক, বিবেক চন্দ্র, সেলিনা খাতুন সহ আরও অনেকে।
তাদের দাবি, গত দুই মাস আগে কোচবিহার জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা স্কলার শিপের ফর্ম ফিলাপ করেছে। কিন্তু দেখা গিয়েছে কিছু ছাত্রছাত্রী সেই স্কলার শিপের টাকা পেয়েছে। অধিকাংশ ছাত্র ছাত্রী এখনও পর্যন্ত স্কলার শিপের টাকা পায় নি। যেহেতু বিভিন্ন কলেজে ভর্তি শুরু হয়ে গিয়েছে। স্কলার শিপের টাকা দিয়ে অনেক ছাত্রছাত্রী রয়েছে তারা ভর্তি হবে। কিন্তু সেই স্কলার শিপের টাকা ঢুকছে না। যা নিয়ে দুস্থ ও অসহায় ছাত্রছাত্রীরা অস্বস্তিতে। তাই আজ আমরা কল্যাণ ভবনে এসেছি। সেখানকার আধিকারিকদের সাথে দেখা করে ডেপুটেশন দিতে। আমাদের একটাই দাবি, যে সকল ছাত্রছাত্রী এখনও স্কলার শিপের টাকা পায়নি তাদের অবিলম্বে সেই স্কলার শিপের টাকা দেওয়া হোক বলে জানান নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ।












Leave a Reply