নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে গুরুতর আহত চালক সহযাত্রী, দুজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আবারো দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে টোটো গাড়ি উল্টিয়ে গুরুতর আহত ২। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি আজ নদিয়ার শান্তিপুরের মালোপাড়া মোড়ের রাজপথে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি টোটো গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল। রাস্তার ব্যাক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। যদিও টোটো গাড়িতে ছিল একজন যাত্রী, ঘটনাস্থলে গুরুতার আহত হয় টোটো চালকসহ যাত্রী। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এরপর আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। যদিও আহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় সাময়িক চাঞ্চল সৃষ্টি হয় এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *