
ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- নেশামুক্ত ভারত গড়ার বার্তা, নারী ও শিশু পাচার রুখতে এসএসবির সাইকেল র্যালি। নেশামুক্ত ভারত গড়ার পাশাপাশি নারী ও শিশু পাচার রুখতে বিশেষ সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন করল এসএসবি। আলিপুরদুয়ার জেলার অসম-বাংলা সীমান্তের বারোবিষা থেকে শুরু হওয়া এই সাইকেল যাত্রার গন্তব্য কিশনগঞ্জ। ছয় দিন ধরে চলবে এই র্যালি। মঙ্গলবার সন্ধ্যায় র্যালিতে অংশগ্রহণকারীরা ফালাকাটার এসএসবি-র ১৭ নম্বর ব্যাটালিয়নে পৌঁছলে তাঁদের সংবর্ধনা জানানো হয়। যাত্রাপথে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেশার কুফল এবং নারী ও শিশু পাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করছেন জওয়ানেরা।












Leave a Reply