কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের সেঞ্চুরি পর্ব ৩০ এপ্রিল রবিবার। আর এই উপলক্ষ্যে সারা রাজ্য জুড়ে ‘মন কি বাত’ অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। প্রতি শক্তি কেন্দ্রের ন্যূনতম দুটি করে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য ‘মন কি বাত’ অনুষ্ঠানের লক্ষ্যমাত্রা নিয়েছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের এ রাজ্যের সমস্ত বিধায়ক, সাংসদ সহ বিভিন্ন স্তরের নেতাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে সাধারণ মানুষের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার ব্যাপারে অবগত করা হয়েছে বিজেপির রাজ্য কমিটির তরফ থেকে। এসি অনুযায়ী কোচবিহার জেলা বিজেপির সদর দপ্তরে ওই ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন নাটা বাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা।
বিজেপির বিধায়ক মিহির গোস্বামী বলেন,’ প্রতিবছর আমরা জেলা কার্যালয়ে বসে ‘মন কি বাত’ শুনি বিজেপির কার্যকর্তা ও সাধারণ কর্মীরা। আজকের এই ‘মন কি বাত’এপিসোড বিশেষ এপিসোড। কারণ মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্ব বিশ্ব রেকর্ড হতে চলেছে। তাই গোটা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপিও প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১০০ তম পর্বে সাধারণ মানুষের সঙ্গে বসে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনছেন। নরেন্দ্র মোদির মতোন গোটা বিশ্বের কোনও রাষ্ট্রপ্রধান এই ধরনের অরাজনৈতিক অনুষ্ঠান লাগাতার করেন নি। তাই তিনি আগেই বার্তা দিয়েছেন লোকাল কে ভোকাল করতে। সেই চেষ্টাই তিনি আজও প্রমাণ করলেন।












Leave a Reply