বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে পরিবেশ বাঁচানোর ডাক ।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে এবং পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে সাইকেল র‍্যালির আয়োজন করা হল শনিবার। সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমান ওয়েভ, কেয়ার অফ বর্ধমান, এবং অঙ্কুরের উদ্যোগে এই র‍্যালি হয়। মোহনবাগান মাঠ থেকে এই র‍্যালি শুরু হয়ে সর্বমঙ্গলা মন্দিরে শেষ হয়। প্রায় ৩৮০ জন সাইকেল আরোহী র‍্যালিতে অংশ নেয়। শেষে সর্বমঙ্গলাপার্কে এক অনুষ্টানে অংশ নেয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি, স্বীকৃতি হাজরা, চায়না কুমারি। ছিলেন চিকিৎসক অরিন্দম ব্যানার্জি, রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির কনভেনর বিশ্বজিৎ মল্লিক। উদ্যোক্তাদের পক্ষে, অনির্বাণ হাজরা, শৌভিক বিশ্বাস বলেন, সাইকেল র‍্যালির পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়ে এদিন বার্তা দেওয়া হয়। এদিন রাস্তায় প্লাস্টিকের বোতল এবং পলিথিন কুড়িয়ে আনা হয়েছে। পরিবেশ দিবসের দিন এই প্লাস্টিক দিয়ে মডেল তৈরি করে প্রদর্শনী করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *