ওড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ দিনহাটার বাসিন্দা শিবা রায়, বালেশ্বরের উদ্দেশ্যে রওনা পরিবারের লোকজন।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ওড়িষ্যার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ দিনহাটার বাসিন্দা শিবা রায়। সপ্তাহ তিনেক আগে সে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিল। বেঙ্গালুরু থেকে হাওড়ার উদ্দেশ্যে সে ট্রেনে চেপেছিল। ট্রেণ দুর্ঘটনার পর থেকে তার আর খোঁজ মেলেনি। বাড়ির লোক ফোনে যোগাযোগ করতে পারেনি। শিবা রায়ের ফোনের সুইচ অফ থাকায় চিন্তায় তার পরিবার।

এদিন তার মা জানিয়েছে,বাড়িতে পুজো রয়েছে সেই কারণে সে বাড়ি ফিরছিল গতকাল বিকেল পাঁচটার দিকে ফোনে কথা হয় তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই তারপর থেকে চিন্তায় পড়ে গিয়েছিল পরিবারের লোকজন। পরবর্তীতে রাত আটটা নাগাদ খবর পান এই ট্রেন দুর্ঘটনার শিকার শিবা। তারপরেই বিডিও ও প্রশাসন কর্তা ব্যক্তিরা এসে তাদের সাথে যোগাযোগ করে ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থা করে দেন। ইতিমধ্যে তার পরিবারের লোক বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *