নদীয়ার করিমপুরে একই গ্রামের তিনটি পৃথক পরিবারের তিন সদস্য রেল দুর্ঘটনায় গুরুতর আহত।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার করিমপুর এক নম্বর ব্লকের পাট্টাবুকা গ্রামের তিনটি আলাদা আলাদা পরিবার থেকে দেবাশীষ বিশ্বাস মিঠুন হালদার এবং নিরূপ রায় গতকাল ট্রেন দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় তারা প্রত্যেকেই কেরালায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। একই সাথে বাড়ি ফিরছিলেন তারা। গতকাল সন্ধ্যার পরেই গ্রামে নেমে আসে শোকের ছায়া। তিনজনের মধ্যে দেবাশীষ বিশ্বাস নিরূপ রায়, আজ স্থিতিশীল শারীরিক পরিস্থিতি হওয়ার কারণে বাড়ি ফিরছেন বলেই জানা গেছে। তবে মিঠুন হালদারের শারীরিক পরিস্থিতি বেশ খারাপ তিনি সেখানেই চিকিৎসা রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *